নিজস্ব প্রতিনিধি:যশোরের অভয়নগরে ভ্যান চোর সন্দেহে আবারো ইলিয়াজ হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে অভয়নগর উপজেলার শুভড়ারা মাঠপাড়ায় হাজী আছাদ ভূইয়ার বাড়ির সামনে স্থানীয় প্রভাবশালীরা তাকে পিটিয়ে হত্যা করে।নিহত ইলিয়াজ শুভড়ারা মাঠপাড়া গ্রামের হাকিম শেখের ছেলে।
বিষয়টি নিয়ে শুভড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের মুঠোফোনে সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের ঘটনা আমার এলাকায় ঘটেছে কি না তা আমার জানা নেই।
বিষয়টি নিয়ে অভয়নগর থানার অফিস ইনচার্জ (ওসি) তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সে এলাকায় চিহ্নিত চোর। তার নামে থানায় একটি চুরির মামলা আছে। শুক্রবার ভোর রাতে নিজ এলাকায় ভ্যান চুরি করতে গেলে স্থানীয়রা তাকে গনধোলায় দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।