ডেস্ক নিউজ: সিলেটের বহুল আলোচিত এসআই আকবার অবশেষে আট হয়েছে। দেশের আলোচিত এই পুলিশের উপ-পরিদর্শক সিলেটের রায়হান হত্যার জড়িত বলে অভিযোগ পাওয়া যায়। এরপর থেকেই আকবর পলাতক ছিলেন বিষয়টি নিয়ে পুলিশকে ব্যাপক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। মঙ্গলবার দুপুরে এসআরকে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো আটক করেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কখন, কোথা থেকে তাকে আটক করা হয়েছে। সে বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কার করে জানানো হয়নি সংবাদকর্মীদের।
উল্লেখ্য ১০ অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন রায়হান নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। এরপর তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসআই আকবরের দাবীকৃত টাকা না দেওয়ায় রায়হানকে পুলিশ ফাঁড়ি ভিতরে নিয়ে বেধড়ক পেটালে রাহানের মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর ফাঁড়ি ইনচার্জ আকবর পালিয়ে যান। তার পরপরই রাহানের পরিবার আকবর কে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো তদন্তাধীনে রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বারবারি এসআই আকবর কে আটকের জন্য নির্দেশনা দিয়ে আসছিল। এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।