অপহৃত ৩ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎকারী সুমন হত্যাকান্ডে জড়িতের দায়ে আটক-৩

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় তিন কোটি টাকা মূল্যের ৩৪টি স্বর্ণেরবার আত্মসাৎ করা ওমর ফারুক সুমনকে অপহরণ করে হত্যা করার ঘটনায় তিন ঘাতককে আটক করেছেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

আটককৃত হলেন, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার আলিকামুড়া গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে ডালিম কুমার দাস(৩৩), সে দীর্ঘদিন ধরে ঢাকা ডিএমপি শাখারী বাজার এলাকার ৬ নম্বর কৈলাস ঘোষ লেন এ/পি হক ভিলার চতুর্থ তলার বাসিন্দা, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের ঠাকুরদাস নিয়োগীর ছেলে অঞ্জন নিয়োগি(৪৯), সে ও দীর্ঘদিন ধরে ঢাকা ডিএমপি ৪৩ নম্বর শাখারী বাজার এলাকার এপি-মিন্টু ধর বিল্ডিং এর বাসিন্দা ও পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের দৌলত মুন্সির ছেলে রিয়াজ(৩৮), সে ঢাকা বিএনপি মতিঝিল ফকিরাপুল ,৭তলার ৬বি, এপি আবুল মিয়ার বাড়ির ভাড়াটি।

 

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) রাত সাড়ে নটার দিকে ঢাকার শাখারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময়ে তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস ও জব্দ করতে সক্ষম হয়।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, শার্শার ফিরোজা বেগম নামে এক নারী বেনাপোল পোর্ট একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন গত শনিবার (১১ই নভেম্বর) বেলা তিনটার দিকে তার একমাত্র ছেলে ওমর ফারুক সুমন ও তার বোনের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ওই দিন রাতে ছেলে বাড়িতে না ফেরায় সব জায়গাতে খোঁজাখুঁজি করেন। কোন জায়গায় না পাওয়ার একপর্যায়ে রোববার শার্শা থানায় অভিযোগ দায়ের করতে যান। কিন্তু থানার অফিসার ইনচার্জ তাদের অভিযোগটি নিতে অস্বীকৃতি জানায়। থানা হতে বের হয়েই একটি নাম্বার দিয়ে তার ফোনে ফোন করে জানানো হয়। সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ এর ফলে তার ছেলেকে আটকে রাখা হয়েছে। ওই স্বর্ণগুলো ফেরত দিলেই তার ছেলেকে ছেড়ে দেয়া হবে। স্বর্ণের বারগুলো ফেরত দিতে ব্যর্থ হলে তারা তার ছেলেকে নৃশংসভাবে হত্যা করে মৃতদে মাগুরার আলমখালী পশ্চিম রামনগরে একটা ঝোপঝাড়ের মধ্যে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাগুরা সদর থানার পুলিশ ও যশোর জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। পরে নিশ্চিত হয় মৃতদেহ টি বেনাপোল থেকে অপহৃত হওয়া ওমর ফারুক সুমনের। এক পর্যায়ে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন স্থানের সিসি ফুটেজ মাধ্যমে হত্যাকারীদের সনাক্ত ও ঘাতকদের অবস্থান সনাক্ত করে যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। গতকাল রাত সাড়ে নটার দিকে ঢাকা শাখারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। আটকের পর প্রাথমিকভাবে ওমর ফারুক সুমনকে অপরনের পর হত্যা বিষয়টি স্বীকার করেছেন। তবে হত্যাকান্ডের সঙ্গে আর কারা কারা জড়িত সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে বলে তিনি জানান।

উল্লেখ্য নিহত ওমর ফারুক সুমনের মা ফিরোজা বেগম অপহরণ ও নির্যাতনের ঘটনায় সোমবার দুপুরে বেনাপোল পোর্ট থানায় হাজির হয়ে বেনাপোল ৯ নম্বর ওয়ার্ডের (বড়আটড়া) কাউন্সিলর মৃত আব্দুর রশিদের ছেলে কামাল হোসেন (৪০), সাদীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এজাজ রহমান (২৮), শার্শার শালকোনা গ্রামের ঈমান আলীর ছেলে তরিকুল ইসলাম(২৫) ও একই এলাকার বাটুলের ছেলে পলাশ হোসেন(২৬) সহ ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা দেওয়ার কারণ। এর আগে রোববারে সকালে ও বিকালে মামলা দায়ের জন্য শার্শা থানা পুলিশের কাছে গেলে থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান মামলা নিতে অপারগতা প্রকাশ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *