অপহরণের ৭দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, আটক ২

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী অপহরণের ৭ দিন পর উদ্ধার হয়েছে। এসময় অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার(১১মার্চ) দুপুরে শার্শা থানায় প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এতথ্য জানান হয়।

স্কুলছাত্রীর বাবা রবিন দাস জানান, প্রায় দুই মাস আগে তাদের গ্রামে আসেন ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের আকবর হোসেন ও তার স্ত্রী রুমা খাতুন। তারা তাদের বোনজামাই ওজিহার রহমানের বাড়িতে আশ্রয় নেন।
“ওজিহার আমাদের বাড়ির পাশেই বসবাস করেন। সেই সুবাদে আমাদের বাড়িতে আকবর-রুমা দম্পতির যাতায়াত ছিল।”আমি ও আমার স্ত্রী প্রতিদিনের ন্যায় বাইরে কাজে যাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে আকবর-রুমা দম্পতি কৌশলে মেয়েকে ভুল বুঝিয়ে অপহরণ করে পালিয়ে যান।

শার্শা থানার অফিসার ইনচার্জ ( ওসি )বদরুল আলম জানান, বুধবার রাতে যশোর আদালত চত্ত্বর এলাকা থেকে শার্শা থানার পুলিশ ও পিবিআই যৌথ ভাবে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে আকবার আলী (৪০) ও তার স্ত্রী রুমা খাতুনকে (৩২) আটক করা হয়েছে। আটক আকবর ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের বজলুর রহমানের ছেলে।গত ৪মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা গ্রাম থেকে বাগআঁচড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৩ বছর বয়সী ছাত্রীটির অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়।
এব্যাপারে শার্শা থানায় একটি নিয়মিত মামলা হয়। বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং অপহরণের সাথে যুক্ত দম্পতিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *