অধিক মূল্যে মালামাল বিক্রি করায় শার্শায় ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ভ্রাম্যমান আদলত অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে বিভিন্ন আড়ৎ ও মুদি দোকানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরসেদ আলম চৌধুরি।তিনা জানান,বিভিন্ন মারফত জানতে পারি করোনা ভাইরাসে মানুষ যখন অতঙ্কিত, এটা কে পুঁচি করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী নিত্যপণ্য দ্রব্য বেশী মুল্যে বিক্রি করছে। এমন খবরে বাগআঁচড়া বাজারে অভিযান পরিচলনা করে দেখা যায়,দ্রব্য মুল্যের মুল্য তালিকা নেই, চাউল রাখার জন্য  চটের বস্তার ব্যবহার না করে প্লাস্টিকের বস্তার ব্যবহার করছে এবং প্রতি বস্তা চাউলে দুই থেকে তিনশত টাকা বেশী দরে বিক্রি করছে। এ সকল অভিযোগে, বাগআঁচড়া বাজারের ছিদ্দিক স্টোরকে, ২,০০০টাকা মেসার্স সালাম স্টোরকে, ৫০০০টাকা আলামীন স্টোরকে,২০০০টাকা বৈশাখী কে ২০,০০০টাকা বাবুল স্টোরকে ২৫,০০০টাকা খলিল স্টোরকে ৫,০০০টাকা মওলা ভান্ডারকে, ১০,০০০টাকা বিসমিল্লা কে,২০,০০০টাকা ইসরাফিল স্টোরকে ৫,০০০টাকা হারুন অর রশিদকে ৫০০টাকা ইউনুচ স্টোরকে ২০,০০০টাকা এবং রবিউল স্টোরকে, ৫০,০০০টাকা সহ মোট বার জন ব্যসায়ীকে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং আগামী এক সপ্তাহের মধ্যে মুল্য তালিকা সহ সকল অনিয়ম ঠিক করে নিতে নির্দেশ দেওয়া হয়।এবং সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *