অধিকৃত পশ্চিম তীরে ইসরাযে়লি হামলায় দুই ফিলিস্তিনি নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের শরণার্থী শিবিরে অভিযান চালিযে় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাযে়লি বাহিনী।

মেডিকেল সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিযে়ছে।

জেরিকো হাসপাতালের পরিচালক মঙ্গলবার রয়টার্সকে বলেন, বুকে গুলি নিযে় দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। ওই এলাকার বাসিন্দারা জানিযে়ছেন, ইসরাযে়লি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষ হয়।

তবে নিহত দুই ব্যক্তি সংঘর্ষে জডি়ত ছিলেন কিনা তা জানা যায়নি।
এক ঘণ্টারও কম সময় ধরে ওই অভিযান চলে বলে জানিযে়ছেন বাসিন্দারা। অধিকৃত পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরাযে়লি অভিযানের মধ্যে গত কযে়ক মাস ধরে সহিংসতা আরও বেডে়ছে।

ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রাণঘাতী হামলা এবং ইসরাযে়লিদের ওপর ফিলিস্তিনি রাস্তায় হামলা বেড়েছে।

সূত্র: আল জাজিরা

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *