আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্সের জাতীয় দলের খ্যাতিমান খেলোয়াড় পল পগবা বিশ্বনবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাম কে নিয়ে ব্যঙ্গচিত্র ছাপানো নিয়ে অবশেষে মুখ খুলেছেন।তিনি বলেছেন আমিও একসময় খ্রিস্টান ছিলাম। আমি ইসলাম ধর্ম গ্রহণের পরে এখানে শান্তি খুঁজে পেয়েছি। তাই ইসলাম হলো শান্তির ধর্ম । এখানে কে কি বলল সেটা কোন কারো বিষয় না। প্রত্যেকেরই বুঝেশুনে কোন ধর্ম সম্পর্কে মন্তব্য করা উচিত। আমার মনে হয় আমাদের প্রেসিডেন্ট বিষয়টি না বুঝেই এমন মন্তব্য করেছেন অথবা তাকে দিয়ে এমনটা করানো হয়েছে বলে মন্তব্য করেন বিশ্বের খ্যাতিমান এ মুসলিম খেলোয়াড়।
তিনি আরো বলেন ফ্রান্সে প্রায় ১ কোটি মুসলিমের বসবাস। তাছাড়া ফ্রান্সের জাতীয় দলে বেশ কয়েক জন মুসলিম তারকা খেলোয়াড় রয়েছে। তাদের কেউ বিষয়টি ভাবিয়ে তুলেছে। তিনি জানান এই ঘটনা পুরো বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে। তাই আমি বলব আমাদের প্রেসিডেন্টের কয়েকজন সন্ত্রাসবাদের কে দিয়ে পুরো মুসলিম বিশ্বকে বিচার করা ঠিক হয়নি। ইসলাম ধর্ম মানুষকে ঘৃণা করতে শেখায় না।
এই ধর্ম মানুষকে ভালবাসতে শেখায়। যখন কোন মানুষ অন্যকে দেখে ঘৃণা করে বা তাকে দেখে মুখ ফিরিয়ে রাখে সেই মানুষগুলো আরো বেপরোয়া হয়ে ওঠে। তাই কোন মানুষকে ঘৃণা করা উচিত না। এমনকি কোন অপরাধী কেউ না। অপরাধী কে ভালবেসে তার ভুলটা বুঝিয়ে ভালো পথে নিয়ে আসার নাম ইসলাম। আল-কুরআন ও মহানবী সাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। একটা বিষয় উপলব্ধি করলে বোঝা যায় মানুষ যখন সালাত আদায় করেন তখন কে ধনী কে গরীব কে রাজা প্রজা সবাইকে একই কাতারে নিয়ে আসেন। এ থেকে বুঝা যায় ইসলাম বিদ্বেষ তৈরি করে না। কোন জাতিসত্তাকে আলাদা করে না। এটি এমন একটি ধর্ম যেখানে প্রতিটি মানুষের মাঝে শান্তির বার্তা বহন করেন। তাই আমি বলব আমাদের প্রেসিডেন্টকে মুসলিম ধর্ম সম্পর্কে মুসলিম ধর্মের বাহক হযরত মহানবী মোহাম্মদ সাল্লাম কে ব্যঙ্গ করে যে চিত্র প্রকাশ করেছে তাকে সমর্থন মোটেও উচিত হয়নি।
ফরাসী জাতীয় দল ছাড়ার ভুয়া খবরে ক্ষুব্ধ ফুটবল তারকা পল পগবা, ইসলাম সম্পর্কে আরো বলেন,২০১৩ সালে মাত্র ২০ বছর বয়সে আমি ফরাসী জাতীয় দলে খেলা শুরু করি।ফ্রান্সের জাতীয় ফুটবল দলের এ মিডফিল্ডার বলেছেন, তার সম্পর্কে যারা ভুয়া খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইসলাম সম্পর্কে ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের প্রতিবাদে তিনি ফ্রান্সের হয়ে আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন না- এমন একটি খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর তিনি এভাবেই তার ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কথা জানান।বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন পগবা’, ‘ফ্রান্সের জার্সিতে আর খেলবেন না পগবা’- এধরনের শিরোনামে খবরটি প্রকাশিত হয়। একই সাথে সোশাল মিডিয়াতেও এই খবর ভাইরাল হয়েছে।
ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ২৭ বছর বয়সী এই ফুটবলার এই খবরটিকে “একেবারেই ভুয়া” খবর বলে উল্লেখ করেছেন।
ফ্রান্সের হয়ে ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ জয় করেছেন পগবা। তিনি একজন মুসলিম। জাতীয় দলের হয়ে মোট ৭২টি ম্যাচ খেলে তিনি ১০টি গোল করেছেন। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপেও ফরাসী দলে তিনি গুর“ত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য শ্রেণিকক্ষে ইসলামের নবীর কার্টুন দেখানোর অভিযোগে শিক্ষক স্যামুয়েল প্যাটিকে বাড়ি ফেরার পথে গলা কেটে হত্যা করার পর প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইসলাম ধর্মের সমালোচনা করেন। ইসলাম ধর্মকে তিনি “আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস” হিসেবে উল্লেখ করেন।তার এই মন্তব্যের প্রতিবাদে মুসলিম বিশ্বে বিক্ষোভের ঝড় ওঠে। মুসলিম বিশ্বে ফরাসী পণ্য বর্জনেরও ডাক দেয়া হয়েছে । বিক্ষোভ হয় লিবিয়া, সিরিয়া, পাকিস্তান ও বাংলাদেশের মতো কয়েকটি দেশেও।প্রতিবাদে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফরাসি প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার দরকার বলে মন্তব্য করে মুসলিম বিশ্বে ঝড় উঠিয়াছে ন।
পল পগবা ইনস্টাগ্রামের জানিয়েছেন,
অনলাইনে ছড়িয়ে পড়া ভুয়া খবরগুলোতে বলা হয়, মুসলিম বিশ্বের আন্দোলনের প্রতি সংহতি জানাতে পল পগবা ফরাসী দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। “আমার সম্পর্কে ১০০% ভিত্তিহীন খবর চারদিকে ছড়ানো হয়েছে। তাতে এমন জিনিস বলা হয়েছে যা আমি কখনো বলিনি, ভাবিনি।”এই খবরে তিনি রীতিমতো”স্তম্ভিত, ক্ষুব্ধ ও ধাক্কা খেয়েছেন।”কোন কোন সংবাদ মাধ্যম “ফরাসী জাতীয় দল ও আমার ধর্ম একসাথে মিশিয়ে ভুয়া খবর তৈরি করেছে।”কাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।