আন্তর্জাতিক ডেস্ক:“ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম ধর্মে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই” বলে মন্তব্য করলেন আর্সেনালের জার্মান ফুটবলার মেসুত ওজিল।শুক্রবার সামাজিক যোগযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টে ওজিল এ মন্তব্য করেন।তিনি নিজের ফেসবুকে লেখেন, “ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।”
জার্মান ফুটবলার মেসুত ওজিল সামাজিক যোগযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন ইসলাম হলো শান্তির ধর্ম। এখানে সন্ত্রাসবাদের কোন স্থান নেই।
তিনি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত কর লিখেছেন, যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করল, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল। আর যে তাকে বাঁচাল, সে যেন সব মানুষকে বাঁচাল (আল-কোরআন, সুরাহ মায়েদা, আয়াত-৩২)।
এর আগে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম’-ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এই বিতর্কিত মন্তব্যের জন্য দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার-২৫ অক্টোবর (সোমবার) এমন সংবাদ প্রকাশ করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যম। এমনকি মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোর সূত্র ধরে যুক্তরাজ্যভিত্তিক নামকরা সংবাদপত্র দ্য সান এবং ফুটবলভিত্তিক ক্রীড়ামাধ্যম কিক অফ এই খবর প্রকাশ করেছে। তবে এমন ভুয়া খবরে বেজায় চটে যান পল পগবা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টে পগবা বলেন, “এসব অগ্রহণযোগ্য, ভুয়া সংবাদ।”
তিনি ভুয়া সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানান। তিনিও সন্ত্রাসবাদের বিপক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেন। ইন্সটাগ্রামে ভুয়া খবরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পগবা লিখেছেন, “কোনো কোনো সংবাদ মাধ্যম ফরাসি জাতীয় দল ও আমার ধর্ম একসাথে মিশিয়ে ভুয়া খবর তৈরি করেছে। আমি সব ধরনের সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে। আমার ধর্ম শান্তি ও ভালোবাসার এবং এই ধর্মকে শ্রদ্ধা করতে হবে।”
এদিকে মেসুত ওজিল আর্সেনালের স্কোয়াডে জায়গা হারিয়েছেন অনেক আগেই। তবে দলের বাইরে থাকলেও দাতব্য কাজ ঠিকই চালিয়ে যাচ্ছেন গানারদের জার্মান মিডফিল্ডার। সর্বশেষ উত্তর লন্ডনের ১১টি স্কুলে প্রতিদিন ১৪শ সুবিধাবঞ্চিত শিশুর জন্য একবেলার খাবার ব্যবস্থা করেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তার আগে এক লাখ গৃহহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছিলেন ওজিল। এছাড়া ১ হাজার শিশুর অস্ত্রোপচারের খরচও বহন করেছিলেন তিনি। শুধু তাই নয় এছাড়াও তিনি বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন এ ফুটবল তারকা।
মেসুত ওজিল জানান, সারাজীবন তো আর ফুটবল খেলে আমার সময় যাবে না। তাই আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। পৃথিবীর মানুষের জন্য সমাজের উন্নয়নের জন্য। আমাকে কিছু করতে হবে। তাই এখন ফুটবল পেশাটার থেকে একটু সময় বাঁচিয়ে আমি দেশ ও দশের সেবাই নিজেকে নিয়োজিত করেছি। আমি কোরআনের দিকনির্দেশনা গুলো মেনে চলার চেষ্টা করি। এতে আমি আত্মতৃপ্তি লাভ করি । তাই পৃথিবীর সব মুসলিমদের উচিত নিজেকে মানুষের সেবায় বিলিয়ে দেওয়া। ইসলাম এমন একটি ধর্ম এখানে নিজের সুখ ভোগ কে উপেক্ষা করে অন্যের জীবন বাঁচানোর জন্য বলা হয়েছে। কোনো নিরপরাধ মানুষের জীবন নেওয়া কথা বলা হয়নি।