বেনাপোল প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের গাজি পাড়ায় পরকীয়া প্রেমের জের ধরে তিন সন্তানের জননী ভারত থেকে বাংলাদেশের বেনাপোলের দুই সন্তানের জনক লিটনের কাছে চলে এসেছে। লিটন শার্শার পাচভুলোট সীমান্ত গ্রামের মৃতঃ নজরুল ইসলামের ছেলে । ভারতের হিন্দু সম্প্রদায়ের শ্রী রাজন এর স্ত্রী চোরাইপথে পালিয়ে এসেছে। সাথে ওই নারীর একটি কন্যা সন্তানকেও নিয়ে এসেছে দুই সন্তান কে রেখে। গোগা ইউনিয়ন এর পাচভুলোট ১ নং ওয়ার্ডের মেম্বার নেছারউদ্দিন নেছা বলেন, লিটনের এই পরকীয়া নিয়ে কয়েকবার শালিশ বিচার করে তাকে মারধর ও দিয়েছি । কিন্তু সে কোন কথা না শুনে গত ২০ জুলাই চোরাই পথে বিজিবর চোখ ফাঁকি দিয়ে ওই নারীকে ভারত থেকে নিয়ে এসেছে। তবে সে তার গ্রামের বাড়ি না উঠে যশোর ভাড়া আছে।