করোনা: একদিনে প্রাণ গেল ৩৭, নতুন আক্রান্ত ২৭৭২ জন

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:দেশে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর তালিকা। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ৩৭ জনের প্রাণ। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯৬৫ জন।

এসময় নতুন করে আরও ২৭৭২ জনের করোনা শনাক্ত করা হয়েছে।সোমবার (২৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে বরাবরের মতো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে।

বৈশ্বিক পরিস্থিতি:

চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস মৃত্যুপুরীতে পরিণত করেছে গোটা বিশ্বকে। গত ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৬৪ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছয় লাখ ৫২ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ৫২ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *