বেনাপোলে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল সীমান্তে থেকে ১৬ কেজি গাঁজা সহ কবির হোসেন(৪৫) ও বাবলু রহমান (৪৩)নামে দুই মাদক ব্যাবসায়ী কে আটক করে বিজিবি সদস্যরা।সোমবার (২০শে জুলাই)সকালে বেনাপোলের সাদিপুর বাঁশতলা থেকে তাদেরকে আটক করা হয়।আটকৃতরা হলো,বেনাপোল পোর্টথানধীন লাউতাড়া গ্রামের কিনু সর্দার এর ছেলে ও একই থানাধীন সাদিপুর গ্রামের নুর ইসলাম এর ছেলে।

যশোর ৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সাদিপুর গ্রামএ অভিযান কালে ৩কেজি গাঁজা সহ বাবলু ও ১৩কেজি গাঁজা সহ কবির নামে দুই জনকে আটক করা হয়।আটকৃতদের নামে মাদক সহ মামলা দিয়ে পোট থানায় সৌপর্দ করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *