করোনা যুদ্ধে জয়ী হলেও জীবন যুদ্ধে হেরে গিয়ে স্বাস্থ্যকর্মীর আত্মহত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: করোনা যুদ্ধে জয়ী হয়েও জীবন যুদ্ধে হেরে গিয়ে শাহানাজ বেগম নামে এক স্বাস্থ্যকর্মী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে যশোরের শার্শা উপজেলা বেনাপোল দূর্গাপুর এলাকার নিজ বাড়িতে ।শাহানাজ বেগম শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মি হিসাবে নিয়োজিত ছিলেন। রোববার সকালে নিজের শয়ণ কক্ষে ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন তিনি। তিনি বেনাপোল দুর্গাপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীরা জানান,তিনি দীর্ঘদিন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মি হিসাবে নিয়োজিত ছিলেন। তিনি বেশ কিছু দিন যাবত বেনাপোল আন্তজার্তিক চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশনেও কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি করোনা ভাইরোসে আক্রান্ত হয়েছিলেন এবং পরবর্তীতে সুস্থ হয়ে গিয়েছিলেন। স্থানীয় একাধিক সুত্র জানায়, বিভিন্ন লোকের কাছে অনেক টাকার দেনা ছিলেন তিনি। পাওনাদারেরা টাকার জন্য বার বার তাকে চাপ দেওয়ায় এবং দেনা পরিশোধ করতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সে কারনে তিনি আত্মহত্যা করেছেন।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন জানান,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। এটি হত্যা না কি আত্নহত্যা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *