নিজস্ব প্রতিনিধি : আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে যশোর সাতক্ষীরা ও মাগুরা জেলার ১৯২টি স্যাম্পল পরীক্ষা করে ৫৬টিতে করোনা শনাক্ত হয়েছে। বাকি নমুনাগুলো নেগেটিভ এসেছে। এদিন যশোর জেলার ৯৫টি নমুনা পরীক্ষা করে ৩১টিকে পজেটিভ আসে। এছাড়া এদিন মাগুরার ২২টি নমুনা পরীক্ষা করে নয়টি এবং সাতক্ষীরার ৭৫টি নমুনা পরীক্ষা করে ১৬টি পজেটিভ ফলাফল আছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার শনিবার সকালে মিডিয়াকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।