স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারের ল্যাবে আজ মঙ্গলবার ২৭২ নমুনা পরীক্ষা করে ৭৪ করোনা রোগী শনাক্ত হয়েছে।আর নেগেটিভ হয়েছে ১৭৫টি। এরমধ্যে যশোরের ২১৪টি নমুনা পরীক্ষা করে ৭৪টি, মাগুরার ৫৮টি নমুনা পরীক্ষা করে ২৩টির পজেটিভ ফলাফল আসে। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৮৫। এদের মধ্যে মারা গেছেন ১৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৬৬ জন।
মঙ্গলবার দুপুরে যবিপ্রবি এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেছেন।