হাতকড়াসহ মাদক ব্যবসায়ী পলাতক, পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে পাটক্ষেত থেকে আটক

নিউজটি শেয়ার লাইক দিন

শার্শা সংবাদদাতা : চার নারী মাদক ব্যবসায়ীসহ এক পুরুষকে আটক করেছিল শার্শা বাগআঁচড়া তদন্ত ফাঁড়ির এসআই আকবর হোসেন। কিন্তু মামলা প্রক্রিয়াধীন অবস্থায় হাতকড়া পরা মাদক ব্যবসায়ী মেহেদি হাসান (২৬) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এর পরপরই পুলিশ শ্বাসরুদ্ধকর অবস্থায় অভিযান চালায় বাগআঁচড়া বিভিন্ন এলাকায়। অবশেষে ৫ ঘন্টা অভিযান চালানোর পরে এক পাটক্ষেত থেকে আবারও মাদক ব্যবসায়ী মেহেদী হাসানকে হাতকড়াা পরা অবস্থায় আটক করে শার্শা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল দশটার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায়।

মেহেদি হাসান গোগা গ্রামের গাইনপাড়ার কোরবান আলীর ছেলে। তার পলায়ন ও পরে আটকের তথ্য নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল দশটার দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবর ফোর্স নিয়ে উপজেলার গোগা গাইনপাড়ায় মেহেদি হাসানের বাড়িতে হানা দেন। বাড়িটি থেকে মেহেদি ও তার মাসহ মোট পাঁচজনকে আটক করে পুলিশ। আটক অন্যরা হলেন, মেহেদির মা রোজিনা খাতুন (৪৮), যশোর শহরের শংকরপুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী আসমা খাতুন (৩৫), কারবালা এলাকার ছিকুর মেয়ে ফাতেমা খাতুন (৪০), রায়পাড়া তুলোতলার কামরুলের স্ত্রী রওশন আরা (৪৫)।
ঘরের ভেতর থেকে ১৩০ বোতল ফেনসিডিলও উদ্ধার হয় বলে পুলিশের দাবি।
আটকের পর মেহেদিকে হাতকড়া পরানো হয়। আটক অন্য চার নারীকে নিয়ে পুলিশ যখন ব্যস্ত, সেই সুযোগে পালিয়ে যান মেহেদি।
ঘটনার পর পরই মেহেদিকে আটক করতে যশোরের এএসপি (নাভারন সার্কেল) জুয়েল ইমরান এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলমের নেতৃত্বে এলাকায় পুলিশের জোর অভিযান শুরু হয়। দীর্ঘ সাত ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে উপজেলার আমলাই গ্রামের একটি ঘের থেকে মেহেদিকে হাতকড়া পরা অবস্থায় আটক করতে সক্ষম হয় পুলিশ।
যোগাযোগ করা হলে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তমকুমার বিশ্বাস জানান, তিনি কেশবপুর নির্বাচনী এলাকায় আছেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম আসামি মেহেদির হাতকড়াসহ পলায়ন ও ৫ ঘণ্টা পর তাকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঘটনার ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে আটক পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *