যশোরে রাসেল হত্যার অন্যতম আসামি এনামুলসহ দুজন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরের ভেকুটিয়া এলাকায় রাসেল হত্যার অন্যতম আসামি এনামুলসহ দুজন আটক হয়েছে ।বৃহস্পতিবার রাতে যশোর গোয়েন্দা পুলিশ(বিবি) পুলিশের একটি দল তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন বড় ভেকুটিয়া গ্রামের ছেলে ইনসার আলীর ছেলে এনামুল হোসেন (৩৩) ও বালিয়া ভেকুটিয়া গ্রামের মশিউর রহমানের ছেলে মফিজুর রহমান (২০)।এসময় গোয়েন্দা পুলিশের সদস্যরা হত্যা কাজে ব্যবহৃত একটি গাছি দাঁ উদ্ধার করে।

উল্লেখ্য গত ইং ১৫ই এপ্রিল ২০২০ তারিখ রাত্র ০৮:০০ ঘটিকার সময় যশোর কোতয়ালী থানাধীন ভেকুরিয়া গ্রামের আবু সালেক মৃধা এর ছেলে ১। মোঃ সাব্বির আহম্মেদ রাসেল, ২। মোঃ আল আমিন দ্বয় সহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মী, বালিয়া ভেকুটিয়া শ্মশানপাড়াস্থ জনৈক রবিউল ইসলাম বাবু(৩২), পিতা-মোঃ আবু তালেব এর মুদি দোকানের সামনে দেশে মহামারী করোনা ভাইরাস উপলক্ষ্যে জনসাধারনের মাঝে ত্রান বিতরনের তালিকা করার সময় প্রতিপক্ষ শহিদ মেম্বারের সহযোগি সামিরুলগংদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষে সামিরুল গং শহিদ মেম্বারের নির্দেশ মোতাবেক ১। মোঃ সাব্বির আহম্মেদ রাসেল, ২। মোঃ আল আমিন দ্বয় কে দেশীয় অস্ত্র ধারালো গাছি দাঁ দ্বারা কোপাইয়া মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। ঐ দিনই মোঃ সাব্বির আহম্মেদ রাসেল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করে। ১৬ এই এপ্রিল এ সংক্রান্তে যশোর কোতয়ালী মডেল থানার একটিি মামলা রুজু হয়। ধারা-১৪৩/৩২৪/৩২৫/৩২৬/ ৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড রুজু হয়।

যশোর জেলা গোয়েন্দা শাখার অফিস ইনচার্জ মারুফ আহাম্মেদ জানান,যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের নির্দেশক্রমে মামলাটি জেলা গোয়েন্দা শাখা, যশোর তদন্তভার গ্রহন করেন। এরপর আমার নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা ডিবি’র পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ মাসুম কাজী সহ অন্যান্য অফিসার  তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করে ১০ জুলাই  রাত্র অনুমান ০০:৪০ ঘটিকার সময় নড়াইল সদর থানাধীন মীর্জাপুর এলাকা হইতে আসামী এনামুলকে গ্রেফতার করিয়া তাহার স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক বালিয়া ভেকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মফিজুরকে গ্রেফতার করে তাদের উভয়ের স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক আসামী মফিজুরের বসত বাড়ী হইতে হত্যাকান্ডে ব্যবহৃত লোহার তৈরি ধারাল গাছি দাঁ উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।দুপুরে আসামিদেরকে আদালত হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *