যশোরে ১৬৭টি নমুনা পরীক্ষা করে ৪৫টি পজেটিভ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: আজ যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিনোম সেন্টারের ল্যাবে যশোরের ১৬৭টি নমুনা পরীক্ষা করে ৪৫টি পজেটিভ ফলাফল এসেছে।এ নিয়ে জেলায় মোট ৮৭৪ জন করোনায় আক্রান্ত হলেন।এদের মধ্যে মারা গেছেন ১৪ জন, আর সুস্থ হয়েছেন ৩৭৬ জন।এছাড়া মাগুরার ৩২টি নমুনা পরীক্ষা করে ৪টি, সাতক্ষীরার ৩১টির মধ্যে ৫টি এবং বাগেরহাটের ৪৯টির মধ্যে ৫টি নমুনা পজেটিভ ফলাফল এসেছে। যশোরসহ চার জেলার মোট২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৯টি নমুনা পজেটিভ ফলাফল আসে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার , বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *