নিজস্ব প্রতিনিধি: বন্দরনগরী যশোরের বেনাপোলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবার পরিচিত মুখ ডাক্তার আমজেদ (৬০) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন) শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকায় শিকদার মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডাক্তার আমজেদ বেনাপোল দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বেনাপোলে রজনী ক্লিনিকের মালিক।
নিহতের নিকটাত্মীয়রা জানান ডাক্তার আমজেদ গত দুই সপ্তাহ যাবৎ করোনাভাইরাসের উপসর্গ জ্বর সর্দিত ভুগছিলেন। একপর্যায়ে গত সপ্তাহে তার করোন ভাইরাস পরীক্ষার জন্য সিম্বল যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিনোম সেন্টারে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পরে জানা যায় তিনি তিনি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এরপর তার পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ঢাকা শিকদার মেডিকেলে ভর্তি করেন। সেখানে আজ সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।