আজ যশোরে ১৩৬ নমুনা পরীক্ষা করে ৪৬টিতে করোনা শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:আজ যশোরে ১৩৬ নমুনা পরীক্ষা করে ৪৬টিতে করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে যশোর জেলায় মোট ৬০০ জন করোনা রোগী শনাক্ত হল ।এছাড়া মাগুরার ৩৭টি নমুনা পরীক্ষা করে ছয়টি পজেটিভ পাওয়া গেছে।এরমধ্যে মারা গেছেন ১৩ জন; আর সুস্থ হয়েছেন ১৬২ জন

আজ যশোর মাগুরা মোট ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা পজেটিভ এবং ১২১ জনের নেগেটিভ ফলাফল পাওয়া়া যায়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *