নিজস্ব প্রতিনিধি :যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোষনগর গ্রামে বড় ভাই বিপ্লবের হাতে ছোট ভাই রিপন(৩০) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে নটার দিকে ঘোষনগর বাজার সন্নিকটে। নিহত রিপন এলাকার হরমুজ সরদারের ছেলে। ঘটনার পর থেকে ঘাতক বিপ্লব পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান নিহত রিপন মাদকসেবী । বিষয়টি নিয়ে তার বড় হয় বিপ্লব তাকে মাদক সেবনে বারবার নিষেধ করতেন। মাদক সেবন নিয়ে মঙ্গলবার সকাল নয়টার দিকে বাড়িতে দুই ভাই এর ভিতর গোলযোগ বাদে। একপর্যায়ে বিপ্লব কলের ডান্ডা দিয়ে রিপনকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বাঘারপাড়া থানার তদন্ত কর্মকর্তা বরকত উল্লাহ খান জানান , আজ সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । জানা গেছে নিহত রিপন একজন মাদকসেবী তাকে বারবার তার পরিবারের লোকজন নিষেধ করার সত্ত্বেও সে মাদক সেবন বন্ধ করেনি। আজ সকালে দুই ভাইয়ের মাঝে গোলযোগ হয় বিষয়টি নিয়ে এবং নিহত রিপন তার বড় ভাইকে মারতে উদ্যত হয় ।এক পর্যায়ে বড় ভাই বিপ্লব টিউব ওয়েলের ডান্ডা দিয়ে মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। ঘটনা ঘটানোর পর থেকে ঘাতক বিপ্লব পলাতক রয়েছে। তাকে ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।