সারাদেশে করোনায় একদিনে মৃত্যু ৪৫, নতুন করে আক্রান্ত ৪০১৪ জন

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: সারা দেশে করোনাভাইরাসে এক দিনে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৭৮৩ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে ৪ হাজার ১৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৪১ হাজার ৮০১ জন।

করোনাভাইরাসে দেশে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৭৮৩ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে ৪ হাজার ১৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৪১ হাজার ৮০১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন এবং মোট সুস্থ ৫৭ হাজার ৭৮০ জন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *