যশোরে করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫৫ জনে

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার : যশোর জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫৫ জনে। আজ সোমবার যশোরে বিজ্ঞান ও প্রযুক্তিি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের পজেটিভ রেজাল্ট এসেছে। এছাড়া মাগুরার ৪২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের, বাগেরহাটের ৬৩ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের এবং সাতক্ষীরার ৩০ জনের নমুনা পরীক্ষা করে নয়জনের নমুনা পজিটিভ হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *