নড়াইলে ২৪ ঘন্টায় ৬ জনের করোনা শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি ঃ গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ১৬জন হাইওয়ে পুলিশ সদস্য ও ৮জন ডাক্তারসহ সর্বমোট ১০৬জনের করোনা শনাক্ত হয়েছে এবং এর মধ্যে ৮চিকিৎসকসহ ৩৩জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন।
এছাড়া নড়াইলে করোনা উপসর্গে মারা যাওয়া মঞ্জুর শেখ ও হেনা বেগমের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৫ জন। শনিবার (২০জুন) সদরের আউড়িয়া ইউনিয়নের নাকসি গ্রামের বাসিন্দা ঢাকার একটি কোম্পানির গাড়ী চালক মঞ্জুর শেখ (৪৫) এবং কালিয়া উপজেলার বাবরা-হাসলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের হেনা বেগমের (৬০) করোনা উপসর্গে মৃত্যু হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *