এবার তামিমের মাসহ পরিবারের ৪ জন করোনা আক্রান্ত

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে করোনা ভাইরাস ভালোভাবেই হানা দিয়েছে। একদিনেই সাবেক বর্তমান মিলিয়ে তিন ক্রিকেটারের কোভিড-১৯ পজিটিভের খবর পাওয়া গেছে। আর এদের মধ্যে সবচেয়ে বড় নামটি ছিল মাশরাফি বিন মর্তুজা। তবে দিনের শুরুতে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর আসে। কিন্তু এবার আরও খারাপ খবর, তার পরিবারে মাসহ আরও দু’জনের শরীরে এবার করোনা শনাক্তের বিষয় জানা যায়।

তামিম ইকবালের পারিবারিক সূত্র গণমাধ্যমকে এমন খবর নিশ্চিত করেছে। যেখোনে নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার মা নুসরাত ইকবাল, স্ত্রী ও সন্তানেরও করোনা পজিটিভ এসেছে। এছাড়া তাদের বাসার কাজের মেয়েও করোনা আক্রান্ত বলে খবর পাওয়া যায়। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ ছিল না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।
শনিবার নাফিস ইকবাল খান করোনা আক্রান্ত বলে খবর আসে। পরে বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক, পেসার ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি করোনা পজিটিভ হন। এরপর আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুও করোনায় আক্রান্ত হন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *