বেনাপোলে হোমিওপ্যাথিক ডাক্তার ফেন্সিডিলসহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পুটখালী সীমান্ত থেকে ৯৬ বোতল ফেন্সিডিলসহ  হোমিওপ্যাথিক ডাক্তার শেখ সেলিম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা।  তিনি  নিজেকে কখনো ডাক্তার, কখনো সাংবাদিক পরিচয় দিতেন অন্যের কাছে।  তিনি এলাকার চিহ্নিত একজন একজন আদম  ব্যবসায়ী। সে সাতক্ষীরা থেকে বেনাপোল পাটবাড়ী এলাকায় এসে এক বিধবা নারীকে বিয়ে করে স্থায়ী হয়েছেন। শনিবার (৬ই জুন) সকালে পুটখালী সীমান্ত দিয়ে বেনাপোলে আসার পথে বিজিবি মাদক ব্যবসায়ী সেলিম এর মোটরসাইকেল ও শরীর তল্লাশী করে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে।
 একাধিক সূত্র জানায়, পাটবাড়ী এলাকায় অবস্থিত সেলিম এর দ্বিতীয় স্ত্রী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিজিবি’র হাতে ফেন্সিডিল সহ আটক ডাক্তার শেখ সেলিম দীর্ঘ দিন ধরে  ডাক্তার ও সাংবাদিকের পরিচয় দিয়ে মাদক ব্যবসা  স্ত্রীকে মাদক ব্যবসার কাজে সহযোগিতা করে আসছে।   সে মাঝেমধ্যে আদম নিয়োও  বিভিন্ন দেশে পাচার করে থাকে। উল্লেখ্য বেনাপোলে প্রায় সাংবাদিক পরিচয়ে মাদক ব্যাবসায়ী আটক হচ্ছে।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, ফেন্সিডিলসহ শেখ সেলিম নামে এক মাদক ব্যবসায়ীকে ২১ বিজিবি মাদক আইনে মামলা দিয়ে আমাদের কাছে হস্তান্তর করে। তাকে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *