চুয়াডাঙ্গায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও চেক বিতরণ

নিউজটি শেয়ার লাইক দিন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গায় ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারকে ঢেউটিন ও চেক প্রদান করেছে উপজেলা প্রশাসন। রোববার সকালে সদর উপজেলা চত্বরে এসব ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান।

জানা যায়, গত ২০মে রাতে চুয়াডাঙ্গা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পান। জেলায় প্রায় তিন ঘণ্টা চলে আম্পানের তান্ডব। তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় চুয়াডাঙ্গায়। ক্ষতিগ্রস্ত হয় অনেক পরিবার। ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে পূর্নবাসনের জন্য ঢেউটিন ও চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলায় আম্পানে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে চিহ্নিত করা হয়েছে। রোববার ৮৫টি পরিবারের প্রত্যেককে এক বান ঢেউটিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সবাইকে এ সহায়তা দেয়া হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *