যশোরে ১১৫ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোরে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিরাজ নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রোববার রাত  ৯টার দিকে শহরের তাতিপাড়া আলামিন মসজিদের পাশে  র‌্যাবের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মিরাজ  সদর থানার রূপদিয়া নরেন্দ্রপুর গ্রামের মৃত নোয়াব আলী ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন জনান, গোপন সংবাদের মাধ্যমে মিরাজকে তাতিপাড়া এলাকা থেকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। সকালে তার নামে মাদক আইনে মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *