চৌগাছায় শিশু শিক্ষার্থীর চোখ উপড়ানো লাশ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:যশোরের চৌগাছায় তৃতীয় শ্রেণির এক  শিশু শিক্ষার্থীর চোখ উপড়ে ফেলা লাশ ‍উদ্ধার করেছে পুলিশ।সোমবার বেলা ১০টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত সা‌কিব হো‌সেন (১০) চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

সে চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মণ্ডলের বাড়িতে থেকে স্বরূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।

সাকিবের নানি ফাতেমা বেগম বলেন, রোববার মাগরিবের নামাজের পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।“সোমবার ভোরে ফাতেমা বেগম আবারও সাকিবকে খুঁজতে বের হন। এক পর্যায়ে সাকিবের লাশ খালে পড়ে থাকতে দেখেন।“শিশুটির ডান চোখ উপড়ে ফেলে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।  চৌগাছা থানার  অফিস ইনচার্জ(ওসি) রিফাত খান রাজীব জানান, শিশু শিক্ষার্থী হত্যার ঘটনায় পুলিশ জোরালোভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। যারাই এ নিশংস হত্যার সাথে জড়িত তাদেরকে আটক আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *