যবিপ্রবিয়ে ষষ্ঠ দিনে ৮৬টি পরীক্ষণে ১২ টিতে করোনা শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীনোম সেন্টারে আরও ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে যবিপ্রবি জীনোম সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।আক্রান্তের মধ্যে যশোরে ২ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, কুষ্টিয়ায় ২ জন, মাগুরায় ১ জন ও মেহেরপুরে ১ জন ( মৃত) রয়েছেন।

যবিপ্রবির অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জীনোম সেন্টারের সহকারি পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত চব্বিশ ঘণ্টায় যশোরের ২৪, মাগুরা ৭, কুষ্টিয়া ১২, মেহেরপুর ৪, চুয়াডাঙ্গার ৩৯ মিলিয়ে মোট ৮৬টি স্যাম্পল পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১২ জনের করোনা পজেটিভ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *