কালিয়ায় চাল চুরির দায়ে দু’ইউপি সদস্যকে কারাদন্ড

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে চাল চুরির অপরাধে ২ ইউপি সদস্যকে ৩ মাসের জেল ও এক ব্যাবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৫ এপ্রিল (বুধবার) দুপুরে এ আদেশ দেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্ত ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হুদা।

দন্ডপ্রাপ্তরা হলেন, কালিয়া উপজেলার জয়নগর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মোশারেফ হোসেন, একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রনি বেগম এবং নড়াগাতি বাজারের ব্যাবসায়ী শুভাস চন্দ্র সাহা।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার নড়াগাতি থানা পুলিশ নড়াগাতি বাজারের সুবাস সাহার সিমেন্টের দোকানে অভিযান চালিয়ে জয়নগর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মোশারেফ হোসেন ও সংরক্ষিত মহিলা ৩নম্বর আসনের সদস্য রনি বেগম কর্তৃক লুকিয়ে রাখা ৫বস্তা ভিজিডির চাল পুলিশ উদ্ধার করে। পরে দোকানের মালিক ও ওই দুই ইউপি সদস্যকে পুলিশ আটক করে। এরপর দুপুরে কালিয়ার ইউএনও ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.নাজমুল হুদার আদালতে হাজির করলে ইউপি সদস্য শেখ মোশারেফ হোসেন ও রনি বেগমকে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। অপরদিকে দোকানের মালিক সুভাস চন্দ্র সাহাকে ৫০হাজার টাকা জরিমানার আদেশ দেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঐ দুই ইউপি সদস্য ত্রানের চাল হতদরিদ্রদের মধ্যে বিতরন না করে নড়াগাতি বাজারে ব্যাবসায়ী সুভাসের চালের দোকানে রেখে বিক্রী করছিলো। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *