চিকিৎসার অভাবে চৌগাছার সেই বুক জোড়া লাগানো শিশু দুটির মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: চিকিৎসার অভাবে চৌগাছার সেই  বুক জোড়া লাগানো জমজ শিশু দুটির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার মসিয়ূরনগর গ্রামে শিশু দুটির মা খুরশিদা বেগেমের বাবার বাড়ি  তাদের মৃত্যু হয়। বুধবার সকালে তাদের দাফন করা হয়েছে বলে জানিয়েছেন শিশু দুটির  বাবা। তিনি উপজেলার তজবিজপুর গ্রামের বাসিন্দা।
গত ৩ এপ্রিল যশোর শহরের অসীম ডায়গনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় বুক জোড়া লাগানো এই জমজ শিশু দুটি। জমজ শিশু দুটির মাথা হাত-পা আলাদা থাকলেও তাদের বুক ছিল জোড়া লাগানো।
জন্মের পর শিশু দুটিকে নিয়ে খুরশিদা তার বাবার বাড়ি অবস্থান করছিলেন।

স্থানীয় ডাক্তার সফিয়ার রহমান জানান, শিশুটি জন্মের পর থেকে সুস্থ ছিল। যেহেতু এ ধরনের অপারেশন জটিল ও ব্যয়বহুল। তাই  এ ধরনের অপারেশন চৌগাছা ও যশোরের কোথাও সম্ভবপর ছিল না। তাই শিশু দুটোকে ঢাকাতে নিয়ে উন্নত চিকিৎসা করালে  শিশু দুটি বেঁচে থাকতে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *