করোনা:২৪ঘণ্টায় ফ্রান্সে ৮৩৩, ইতালিতে ৬৩৬,ব্রিটেনে ৪৩৯ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্স। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী ওলিভার ভেরান বিষয়টি জানান। তিনি জানান, নার্সিংহোমে মারা যাওয়া মানুষের সংখ্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত ৮ হাজার ৯১১ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনার বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। সোমবার আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, একদিনের ব্যবধানে ১০০ বেশি মানুষ মারা গেছে। রবিবার (৫ এপ্রিল) ইতালিতে মৃতের সংখ্যা ছিলো ৫২৫ জন, যা পরদিন সোমবার বেড়ে ৬৩৬ জনে দাঁড়িয়েছে। তবে নতুন আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে। এ পর্যন্ত ইতালিতে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫২৩ জনের। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

অপার দিকে মহামারী করোনায় আক্রান্ত হয়ে ব্রিটেনে সোমবার আরও ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। খবর স্কাই নিউজ ও ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য বিভাগের। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৭৩ জনে।

এদিকে শুধু ইংল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণের পরে আরও ৪০৩ জন হাসপাতালের রোগী মারা গেছে। এ নিয়ে ইংল্যান্ডে মোট মৃত্যু ৪৮৯৭ জনের। ওয়েলসে মোট ২৭ জন মারা গেছে এবং সামগ্রিক সংখ্যা ১৯৩ এবং স্কটল্যান্ডে আরও দু’জনের মৃত্যু হয়েছে।
ইংল্যান্ডে মারা যাওয়া রোগীদের বয়স ৩৫ থেকে ১০৬ এর মধ্যে ছিল এবং তাদের মধ্যে ১৫ জনের কোনও অন্তর্নিহিত স্বাস্থ্যের অবস্থা জানা যায়নি। এর আগে গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন ৫৬৯ জন, শুক্রবার ৬৮৪জন, শনিবার ৭০৮ জন, রবিবার ৬২১ ও সোমবার ৪৩৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *