সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি:ভারত থেকে ফিরে আসা ৪৪ বাংলাদেশীদের কে বেনাপোল পৌর বিয়ে বাড়ি১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার (৬ই এপ্রিল) দুপুর থেকে বিকালে এসমস্ত বাংলাদেশীরা চিকিৎসা,ব্যবসা ও বেড়ানোর কাজ শেষে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে বেনাপোল ইমিগ্রেশনে আসে। এসময় সরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনায় ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের কোয়ারেন্টাইনে নেওয়া হয়।
ইমিগ্রেশন সুত্রে জানায়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নতুন নির্দেশনা রয়েছে ৬ এপ্রিল থেকে যারা ভারত হতে ফিরবেন তাদের ১৪ দিন বাধ্যতামুলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এখানে তাদের দেখভাল করবেন উপজেলা স্বাস্থ্যকর্মীরা ।
যশোর সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন বলেন,এখন থেকে যারা ভারত হতে ফিরবেন সবাইকে ১৪ দিনের জন্য বেনাপোলের পৌর বিয়ে বাড়ি ও বিভিন্ন প্রাথিষ্ঠানিক কোয়ারেন্টাইরে রাখা হবে। ভয়ের কিছু নাই। যাদেরকে রাখা হচ্ছে তারা সুস্থ্য। তবে কেউ আক্রান্ত হলে
তার নমুনা সংগ্রহ করে বাইরে নিরাপদ স্থানে কোয়ারেন্টাইনে রাখা হবে।