নড়াইলে সার ব্যবসায়ীরা দু’শ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি:করোনা সংকটে নড়াইল সদর উপজেলার নিন্ম আয়ের ২শ পরিবারের মধ্যে সার ব্যবসায়ী সমিতি খাদ্য সহায়তা প্রদান করেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল প্রেস ক্লাবের সামনে জেলা প্রশাসক আনজুমান আরা এবং অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান এসব নিন্ম আয়ের মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব খান বুলু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু প্রমুখ।
সার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, এরপর লোহাগড়া এবং কালিয়া উপজেলায় দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *