যশোরে ট্রাকে ধাক্কা খেয়ে মটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরে ট্রাকের ধাক্কায় নূরুজ্জামান (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। মঙ্গলবার  সকালে যশোর-রাজগঞ্জ সড়কের সদর উপজেলার পলাশি-বাগেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরুজ্জামান যশোর জেল রোডের বন্ধন কিনিকে ব্যবসায় জড়িত ও মনিরামপুর উপজেলার বাসিন্দা।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে নূরুজ্জামান মটরসাইকেল যোগে মনিরামপুর থেকে যশোরে আসছিলো। পলাশী-বাগেরহাট এলাকায় রাস্তার পাশে পার্কিং করা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *