নড়াইলে হাট-বাজারে বাড়ছে জনসমাগম, করোনা প্রতিরোধে প্রচারনা জোরদার

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি ঃ সরকারি নির্দেশনা অমান্য করে নড়াইলে মানুষের সমাগম বৃদ্ধি পাওয়ায় করোনাভাইরাস প্রতিরোধে আজ (৩১ মার্চ) সকাল থেকে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা, রুপগঞ্জ বাজার এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এ প্রচারনা চালাচ্ছে।
সরকারি নির্দেশনা অমান্য করে নড়াইলে মানুষ আবার হাট-বাজারে আশা শুরু করেছে। বাড়ছে মানুষের সমাগম। শহরের তিন কাঁচা বাজারে মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে। শহরের রূপগঞ্জ এলাকায় খোলা বাজারে বৃহস্পতিবার ও রোববার সাপ্তাহিক দু’টি হাট আবার বসতে শুরু করেছে। সেই সাথে ইজিবাইক-ইজিভ্যান ও নসিমন-করিমন, মটরসাইকেল চলাচল আগের চেয়ে বেড়েছে। ফলে করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, নড়াইল শহরের রূপগঞ্জ, বাস টার্মিনাল এবং পুরাতন বাজার এলাকায় কাঁচা বাজারে ভীড় বাড়ছে। এছাড়া রোববার শহরের রূপগঞ্জ এলাকায় খোলা আকাশের নিচে সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হলেও দরিদ্র কৃষক ও খুচরা ব্যবসায়ী কৃষি পণ্য নিয়ে বিক্রি করতে আসে। এ সময় ৩ ফুট দুরত্বে থেকে কেনাকাটা করার কথা বলা হলেও তা অমান্য করে রীতিমত ভীড় লেগে যায়। শহরের কয়েকটি পয়েন্টে পুলিশ সদস্য থাকলেও সাধারণ মানুষের তাতে কোনো খেয়াল ছিল না।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *