বিয়ে বাড়ি থেকে ৩ জন করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে ৫০০

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: করোনা তাণ্ডবে বাড়ছে মৃত্যুর মিছিল। এই ভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। এর মধ্যে ভারতে এক বিয়ে বাড়ি থেকে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া ওই বিয়েতে অংশগ্রহণকারী আরও ৫০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদনীপুরে এ ঘটনা ঘটে। খবর নিউজ এইটটিনের।

আক্রান্তদের মধ্যে প্রথম জনের বয়স ৬৬ বছর। কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। বিয়ে বাড়িতে তার সংস্পর্শে ছিলেন এমন ১৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি দু’জনের মধ্যে একজন ৫৬ বছর বয়সী নারী। আরেকজন ৭৬ বছর বয়সী তাদের। এদের মধ্যে দুজনেরই করোনা পজেটিভ ধরা পড়ে গতকাল শনিবার।
বিয়েতে অংশগ্রহণ করা চার জন ছিলেন যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে আগত। চিকিৎসকরা জানান, ওই বিয়ে বাড়ি আরও অনেকেরই প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জেলার স্বাস্থ্য কর্মকর্তা এ ঘটনাকে জটিল বলে ব্যাখ্যা করেছেন। কারণ বিয়েতে অংশগ্রহণকারী সবাইকে চিহ্নিত করতে অনেক বেশি বেগ পেতে হবে। আর না করতে পারলে তাদের থেকে করোনা ছড়ানোর আশঙ্কা অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *