এদিকে, মৃত্যুপুরী হয়ে উঠা স্পেনে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫৫ জন, আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৭ হাজার মানুষ। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৮৮ জন, মৃত্যু ৪ হাজার ৮৯ জনের।
বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে।এছাড়াও দেশজুড়ে লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর ব্যাপারে সায় দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজের নেতৃত্বাধীন স্পেনের মন্ত্রিসভা।