স্পেনে মৃত্যুর সংখ্যা ছাড়াল ৪ হাজার, ২৪ ঘণ্টায় ৬৫৫

নিউজটি শেয়ার লাইক দিন
অনলাইন ডেস্ক: চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২২ হাজার ২৬ জন। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৮৭,৪৩৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,১৭,৫৭৭।

এদিকে, মৃত্যুপুরী হয়ে উঠা স্পেনে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫৫ জন, আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৭ হাজার মানুষ। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৮৮ জন, মৃত্যু ৪ হাজার ৮৯ জনের।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে।এছাড়াও দেশজুড়ে লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর ব্যাপারে সায় দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজের নেতৃত্বাধীন স্পেনের মন্ত্রিসভা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *