খুমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও দুই রোগী ভর্তি

নিউজটি শেয়ার লাইক দিন

খুলনা সংবাদদাতা: খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুই রোগী ভর্তি হয়েছেন। এই দুই রোগীর মধ্যে একজন পেশায় শিক্ষিকা। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট চার জন।

বৃহস্পতিবার এই চার জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন খুমেক হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ।

ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ জানান, করোনা সন্দেহে ব‌টিয়াঘাটা থেকে আসা এক স্কুল শি‌ক্ষিকাকে রাত দেড়টার দিকে ভর্তি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা বান্ধবীকে পর্যবেক্ষণ করার জন্য ভর্তি করা হয়।

এনিয়ে এখানে মোট চার জন ভর্তি আছে। আগের দুই জনের অবস্থার উন্নতি হচ্ছে। তারপর এই চার জনের নমুনা ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে।

এদিকে, খুমেক হাসপাতালেকে শুধু করোনা রোগীদের সেবা দেওয়ার পরিকল্পনা চলছে।

এ প্রসঙ্গে হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ বলেন, এক বৈঠকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুমেক হাসপাতালটি পুরোটাই করোনা ইউনিট ও কোয়ারেন্টিনের জন্য করার প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত সকলে মেয়রের সঙ্গে একমত প্রকাশ করেন। ফলে খুমেক হাসপাতালে আপাতত কোনও রোগী ভর্তি বা চিকিৎসা সেবা না দেওয়ার বিষয়ে মতামত পাওয়া যায়। শুধুমাত্র করোনা সন্দেহজনক ব্যক্তিদের করোনা ইউনিটে সেবা দিতে হবে। রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পুরো হাসপাতালটিকে করোনা ইউনিট গঠন করা হচ্ছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *