বেনাপোল প্রতিনিধি,যশোর: যশোরের বেনাপোলে ওজিয়ার (৭০) নামে এক ব্যাক্তি শ্বাস কষ্ট জনিত কারণে মারা গেছে। পুলিশ ওই বাড়িতে আগেই লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছিল।কারণ কয়েক দিন আগে মৃত্যুর পরিবারের কয়েকজন সদস্যরা ভারতের মুম্বাই শহর থেকে দেশে এসেছিল। আসার পর ওই ব্যাক্তির শ্বাস কষ্ট দেখা দেয়। এর এক সপ্তাহ পর সে মারা যায়। ঘটনা স্থলে বেনাপোল পোর্ট থানা পুলিশ পরিদর্শন করেছে । ওজিয়ার রহমান বৃহস্পতিবার(২৬ শে মার্চ) রাত ৩টার দিকে নিজ বাড়ি বেনাপোল কাগজপুকুরে মারা যায়। সে মৃত গনি মিস্ত্রীর ছেলে।
স্থানীয়রা জানায় ওজিয়ারের মেয়ে আম্বিয়া এবং ছেলে তরিকুল ইসলাম ভারতের মুম্বাই শহরে দীর্ঘ দিন থাকে। সেখান থেকে তারা দেশে প্রবেশ করার পর বাড়িতে লুকিয়ে ছিল। তাদের পিতার মৃত্যুর পর ধারনা করা হচ্ছে যে, ওই বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে।
স্থানীয় বেনাপোল পৌর সভার কাউন্সিলর আমিরুল ইসলাম বলেন, ওজিয়ার রহমান একজন বয়োবৃদ্ধ লোক। তার স্বাস কষ্ট ছিল । তবে তার পরিবারের সদস্যরা ভারত থেকে আসার সে শ্বাস কষ্ট প্রকট হয়। তবে করোনা ভাইরাসে তার মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি জানান।
স্থানীয় গ্রাম্য ডাক্তার ইদ্রিস আলী জানান, গত রাত্রে রোগীর প্রেসার না পেয়ে আমি সেলাইন ও গ্যাসের ওষধ দিয়েছিলাম। এ ছাড়া ওই রোগি দীর্ঘদিন যাবৎ শ্বাস কষ্টে ভুগছিল।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার শুভাঙ্কার মন্ডল বলেন, ওজিয়ার রহমান করোনা কেভিড ১৯ আক্রান্ত রোগে মারা যায়নি। আমাদের উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করানো হয়েছে।