নিজস্ব প্রতিনিধি:যশোর: সারা বিশ্ব এই মুহুর্তে করোনা ভাইরাস আতষ্ক ভুগছে। ইতোমধ্যে পৃথিবীর ১৯৬টি দেশের সাড়ে চার লাখের অধিক মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। মারা গেছে প্রায় ১৯ হাজার মানুষ। বাংলাদেশেও এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৯ জন। মারা গেছে ৫ জন। দেশর মানুষ ভুগছে করোনা আতষ্ক। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারও এ প্রাণঘাতী ভাইরাস ছড়ানো রুখতে নানা উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসাবে দেশে সব ধরনের গণপরিবহণ বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে জনসমগম স্থানগুলোও। বন্ধ করে দিয়েছে বৈধ্যপথে পাসপোর্ট যাত্রী-আসা যাওয়া। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় যে,সীমান্তের চোরাইঘাটগুলো বন্ধ হয়নি এখনো। বিশেষ করে বেনাপোল সীমান্তের তেরঘর নামক স্থানে রয়েছে একটি প্রভাবশালী সেন্ডিকেট। এ সেন্ডিকেটটি পরিচালনা করেন গাতিপাড়া সিরাজ ব্যপারীর ছেলে হাফিজুর ও ইউনুস মোল্যার ছেলে মাহাবুর। তাদের সাথে সোহাগ,জুব্বার,সাত্তারের ছেলে শরিফুলসহ রয়েছে দু’ডজন খানেক সক্রিয় সদস্যা। এসব সদস্যের অধিকাংশ মাদকাসেবী। তারা সারারাত জেগে তেরঘর সীমান্ত দিয়ে শত শত অবৈধ্যভাবে অনুপ্রবেশকারীকে মোটা অংকের টাকার বিনিময়ে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে। এসব অবৈধ্য অনুপ্রবেশকারীরা বিভিন্ন সময়ে সীমান্তের চোরাই পথে ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে ভিন্ন ধরনের কাজ করে থাকে। ভারত সরকার করোনাভাইরাস ঠেকাতে ইতোমধ্যে লকডাউন ঘোষণা করেছে। তারা আর সে দেশে অবস্তান করতে না পারায় হাফিজুর-মাহাবুর সেন্ডিকেটের মাধ্যমে তেরঘার সীমান্ত দিয়ে অবৈধ্য পথে তারা বাংলাদেশে প্রবেশ করছে। আর এসব অবৈধ্য অনুপ্রবেশ ঘটাতে সহযোগীতা করছে কিছু স্বার্থনেষী সিমান্তরক্ষীবাহিনীর সদস্যরা। এসব অবৈধ্য অনুপ্রবেশকারীর দেহে করোনাভাইরাস আছে কি না তা শনাক্ত করা সম্ভাবও নয়। যে কারণে এসব অবৈধ্য অনুপ্রবেশকারীরা যে যে এলাকা ব্যবহার করে তাদের গন্তব্যে পৌচ্ছাচ্ছে সেই সব এলাকাগুলো করোনা আক্রান্তের ঝুকি বাড়ছে বহুগুণে।
সীমান্তের একাধিক সুত্রগুলো জানায়, শুধুগাতিপাড়া নয়,পুটখালী সাদিপুর,গোগা,বালুন্ড,ভুলোট সীমান্ত দিয়েও দেদারচ্ছে আসছে এসব অবৈধ্য অনুপ্রবেশকারী।
এ বিষয়ে খুলনা ২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মঞ্জুর-ই এলাহী জানান, করোনাভাইরাস রুখতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ কোন ব্যক্তিকে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে দেখলে বিজিবিকে জানানোর জন্য অনুরোধ করেন এ কর্মকর্তা।
যশোরের নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, এলাকায় প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তবে কার কাছে কোন তথ্য থাকলে পুলিশকে জানালে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে বলে তিনি জানান।