করোনা: ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান – সাদ এরশাদ 

নিউজটি শেয়ার লাইক দিন
এস এম রাফাত হোসেন বাঁধন,রংপুর: করোনাভাইরাস আতঙ্কে  অবরুদ্ধ হয়ে যাচ্ছে  গোটা দেশ। ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানাসহ যোগাযোগ ব্যবস্থা। এরইমধ্যে বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। কার্যত নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা কয়ে কগুন। টানা ১০ দিন ঘরে বসে থাকলে কী হবে- এই চিন্তায় যখন দিশেহারা শ্রমজীবী মানুষ, ঠিক সেই সময় চাল, ডালসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গভীর রাতে রাস্তায় বের হলেন রংপুর-৩(সদর) আসনের সংসদ সদস্য এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ।
ব্যক্তিগত উদ্যোগে ১০ কেজি চাল, ২ কেজি করে ডাল, আলু ও চিড়া, আধা কেজি গুড়ও লবণ নিয়ে সোমবার রাতে বের হয়ে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব বিতরণ করেন নিম্ন আয়ের মানুষের মাঝে।
মধ্যরাতে একজন এমপির নিজ হাতে দেয়া এসব খাবার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দিনমজুর এসব মানুষজন। এসময় সাদ এরশাকে জড়িয়ে ধরে কেঁদেও ফেলেন কেউ কেউ। একহাজার মানুষের মাঝে এসব খাবার বিতরণের লক্ষ্য নিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর আবারো বেরিয়ে পড়ার কথা জানালেন সাদ এরশাদ।
জানতে চাইলে তিনি বলেন, এই দুর্যোগময় মুহূর্তে একজন মানুষের পক্ষে কখনোই একা কাজ করা সম্ভব না। তাই তিনি সমাজের ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *