দেশে করোনায় মৃত্যু রোগীর চিকিৎসক আক্রান্ত হয়ে হাসপাতালে

নিউজটি শেয়ার লাইক দিন

রবিবার শ্বাসকষ্ট শুরু হয় তার। শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করেছে।

জানা গেছে, তিনি মিরপুরের টোলারবাগের এক করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীর চিকিৎসা করেছিলেন। করোনা আক্রান্ত সেই রোগী গত শনিবার মারা যান।

হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন ৩০ বছর বয়সী ওই চিকিৎসক।

এর আগে ডেল্টা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ৪ জন চিকিৎসক, ১২ জন নার্স এবং ৩ জন স্টাফকে করোনা আক্রান্তের শঙ্কায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।   তারা গত ২০ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর চিকিৎসায় নিয়োজিত ছিলেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *