বরিশালের জেলা জজ হোম কোয়ারেন্টাইনে

নিউজটি শেয়ার লাইক দিন

বরিশাল সংবাদদাতা: বরিশাল জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বুধবার বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, সম্প্রতি ভারত থেকে দেশে ফেরা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এছাড়া বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর একেএম জাহাঙ্গীর জানান, অস্ট্রেলিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরার পর বরিশাল জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার দেশে ফেরার পর বরিশালেই তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *