নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি: স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে শাফিয়ার মোল্যা শাফিকে (২৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাত ৮টার দিকে কামালপ্রতাপ বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাফি ওই গ্রামের বজলু মোল্যার ছেলে এবং কৃষি কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, কামাল প্রতাপ গ্রামে বিদ্যুত জমাদ্দার ও বাবুল শেখের মধ্যে স্থানীয় আধিপত্য নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে। শাফি কামালপ্রতাপ বাজারে একটি চায়ের দোকানে বসে ছিল। স্থানীয় আধিপত্য জের ধরে এ সময় ওই গ্রামের বিদ্যুত জমাদ্দারের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে শাফিকে কুপিয়ে ফেলে যায়। স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহতের পরিবার অভিযোগ করে বলে, তাকে হত্যা করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *