যেসব ব্যবস্থা নিলে জুনেই দূর হতে পারে করোনাভাইরাস!

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ইরানে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। ফলে বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো। বিশ্বজুড়ে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৩৭ জন এবং মারা গেছেন ৫ হাজার ১১১ জন। গতকাল শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

করোনা ভাইরাসের উৎসস্থল চীনে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমলেও বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মাত্র চারজন করোনা আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন একজন। প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৩ হাজার ১৭০ জন।
চীনে করোনার প্রকোপ কমলেও ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে ভাইরাসটি তাণ্ডব চালাচ্ছে। এমন পরিস্থিতে এক গবেষক ও চীনা কর্মকর্তা জানিয়েছেন, অন্য দেশগুলো চীনের মতো ব্যবস্থা নিলে আগামী জুন মাস নাগাদ এই দুর্যোগ দূর হবে।

চীন সরকারের জ্যেষ্ঠ চিকিৎসা উপদেষ্টা ঝং নানশান বলেন, আমি সব দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ ও জাতীয় পর্যায়ে হস্তক্ষেপের আহ্বান জানাই। সব দেশ এক হলে আগামী জুন মাস নাগাদ এটি শেষ হতে পারে।

তিনি আরও বলেন, সব দেশের ইতিবাচক পদক্ষেপগুলোর প্রেক্ষাপটেই আমি জুন মাসের হিসাব করেছি। কিন্তু যদি কোনও দেশ করোনার সংক্রমণ ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় শক্তিশালী পদক্ষেপ না নেয়, তবে এই মহামারি আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পরপরই ভাইরাসের উৎস উহানসহ বেশ কয়েকটি শহর পুরোপুরি অবরুদ্ধ ঘোষণা করে চীন। মরদেহ সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে নিয়ে পুড়িয়ে ফেলা, স্কুল-কলেজ বন্ধ, জনসমাগম নিষিদ্ধ, ১০ দিনেই পৃথক হাসপাতাল তৈরিসহ বেশ কিছু আলোচিত পদক্ষেপ নেয় দেশটি

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *