এদিকে, চীনকেও হার মানাতে চলেছে দক্ষিণ কোরিয়ায় করোনার সংক্রমণ। শুধু গতকাল শুক্রবারেই আক্রান্ত হয়েছেন ৫১৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট ৬ হাজার ২৮৪ জন কোরোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছে ৪২ জন।
দক্ষিণ কোরিয়াতে করোনাভাইরাস সংক্রমণ মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।