define('WP_TOOLKIT_API_TOKEN', 'eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJSUzUxMiJ9.eyJpc3MiOiI0NTBmNmY3OC02ZjIwLTQxNjMtYWMwMy00ZTdkMWU1MjhjZmIiLCJuYmYiOjE3ODAyNjQ2MzEuNDI1MDk5LCJleHAiOjE3ODAzNTEwMzEuNDI1MDk5LCJqdGkiOiJmYWZhNzFkMS04ODdkLTQ4NzctODczMS1jNDc5YzdmOTIxMDQiLCJpbnN0YWxsYXRpb25JZCI6MjAyLCJhcGlVcmwiOiJodHRwczovL2xvY2FsaG9zdDoyMDgzL2FwaS93cHRrL3dwdC9pbmRleC5waHAiLCJ1c2VyR3VpZCI6IjAyYjUzZGFkLTE3MWUtNGRhZS04OTNhLWI0NjA2ZWZlOTBhYyJ9.MCq3hr_MCJYnQDb0RVm1hLcvZs3ZsgHvnJXkj31LJW4WNoHD3rqB1hbMkwEo1m49vuXQke-Rd2Qg9HSBzs9pDqvJvGehoC3hrJUBHujJ5VcHw3-rvJbWXi7982z2hCp0yOZIsZaf0pn-EpCVICTKmQEwvfsXvrjVgN0ymxbAJcS1wMLzGQsb2Fq6tSnSodKFbZgFHoxCX2X5ZbHqoh4YFq6NaJlZTPmWmG78RRTKG2tzJxCe73F5qQqbjA8i4ho2et2Gh2-Q9hGzw4nNgsgFxExdBNi0OlJ6SQNl4UEw37d3_7YWNAzHNIijjPTw57H-1jq7jGTwYGtiZpL889AtY9Ml6FjJv7D0s3fvsosbO47Jxs--QcZT2m27qaCspAWTMZuOiC740fKdo9yfPvEa5cLb2nxdDdxL4FDunDtA1nOeamxW3FFW78VCy4dp-_4l-tLMK9wsafBuCQ5XDkua3KhL3ZtFRti3LyhVIfMUilkkcwenXiYW-mUV5Pgo1d80pP2-AJZfvfsPw4U__PvIXywNJqsy9QYDy5Ht9P4n394o7SHY7qQyXYFRKpGM09GLdh94XtfRTEVlxgOGBl6Yml4TRh-HUztnooSWBE_kLP_FCAgis7IWpByVg1tCYvDfqPaANx2uryhUF4XLr9v9a3kk0F7xxnoTcgOanACmRzg'); যশোরে ঘুষের টাকাসহ রেজিষ্ট্রি অফিসের সহকারী আটক - novanews24 novanews24 https://www.novanews24.com/

যশোরে ঘুষের টাকাসহ রেজিষ্ট্রি অফিসের সহকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর:যশোরের ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে দুদোকের অভিযানে অফিস সহকারি রবিউল ইসলামকে ১ লাখ ৭৫ হাজার ঘুষের টাকাসহ আটক হয়েছে। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালিয়ে এ ঘুষের টাকাসহ তাকে আটক করে যশোরের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডিডি মোহাম্মদ নাজমুচ্ছায়াদাত হোসেন। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন যশোরের দুর্নীতি দমন কমিশনের (দুদক) এডি শহিদুল ইসলাম মোড়ল ও ইন্সেপেক্টর আকতারুজ্জামান।

যশোরের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডিডি মোহাম্মদ নাজমুচ্ছায়াদাত জানান, হটলাইনের মাধ্যমে সংবাদ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় টানা ২ ঘন্টার তল্লাশি শেষে অফিস সহকারি রবিউল ইসলামের টিফিন বক্সের ভেতর থেকে ঘুষের ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় অফিসের রাজস্ব বক্সে থাকা নগদ ৪২ হাজার টাকাও পাওয়া যায়। আটক অফিস সহকারি রবিউল ইসলাম দীর্ঘদিন স্থানীয় একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে দুর্নীতি করে আসছিল। তার নামে অবৈধ্য ভাবে অর্থ সংগ্রহের মামলা দিয়ে আদালতে হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান।

ঝিকরগাছা থানার অফিস ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক দুদোক কতৃক সাব-রেজিস্ট্রারের অফিস সহকারী রবিউলকে টাকাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *