১৩ ডলারে বিমানে করে চীন ভ্রমণের সুযোগ!

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:করোনাভাইরাসের ধাক্কায় টালমাটাল চীনের অর্থনীতি। মন্দা সামাল দিতে নানা অভিনব পন্থা বেছে নিয়েছে চীন। নাটকীয়ভাবে কমে গেছে চীনের বিমান ভাড়াও। মাত্র ৯০ ইউয়ান খরচ করে সাড়ে তিন ঘণ্টা বিমান ভ্রমণের সুযোগ চালু হয়েছে চীনে। ৯০ ইউয়ান ১৩ মার্কিন ডলারের সমান। এ মূল্যে যুক্তরাষ্ট্রে বাঁধাকপি কিনতে পাওয়া যায়। অথচ এ অর্থেই চীনের সাংহাই শহর থেকে চেংদু ভ্রমণ করা যাবে জুনিয়াও এয়ারলাইন্সে। চীনের অন্যান্য এয়ারলাইন্সগুলোও তাদের বিমানের টিকিটের দাম কমিয়ে দিয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বিশ্বের নানা দেশ চীনের সাথে বিমান চলাচল বন্ধ করে দেয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *